মেসি ও আর্জেন্টিনার দুঃখ হয়ে রইল প্রথমার্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহজ সুযোগ হাতছাড়া করেছেন মেসি। ছবি: রয়টার্স
সহজ সুযোগ হাতছাড়া করেছেন মেসি। ছবি: রয়টার্স

প্রথমার্থে স্কোর ১: ০। ব্রাজিলই এগিয়ে। তবে যে দুজনের ​ওপর সবার চোখ, সেই মেসি–নেইমারে স্কোরলাইনটা শূন্য–শূন্যই। শুধু তা–ই নয়। এখন পর্যন্ত ম্যাচের সবচেয়ে সহজ দুটো সুযোগও নষ্ট করেছেন এই দুজন। মেসি তো পেনাল্টি থেকেই গোল করতে পারেননি, যেটি তাঁর পুরনো রোগ। আর ঠিক পেনাল্টি না পেলেও ‘আধা–পেনাল্টি’ পেয়েছিলেন নেইমার। গোলরক্ষককে একা পেয়েও জালে জড়াতে পারেননি বল।
দুই তারকার এই মিস করার মহড়ায় ‘অখ্যাত’ ডিয়েগো তারদেল্লির দারুণ এক সুযোগ কাজে লাগিয়ে ১-০ করেছেন ২৮ মিনিটে। যদিও ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার মিস করার হারই বে​িশ। ১৯ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার জোরালো শটটি জাল খুঁজে পায়নি। ২১ মিনিটে মিসের মহড়ায় যোগ দিলেন সার্জিও আগুয়েরাও। ২৮ মিনিটে দুই আর্জেন্টিনা ডিফেন্ডার জাবালেতা ও ফার্নান্দেজ হেডে অস্কারের ক্রস ক্লিয়ার করতে গিয়ে তা হাতছাড়া করেন।
৩১ মিনিটে রোমেরোকে একা পেয়ে গোল দিতে পারেননি নেইমার। আর এর ঠিক আট মিনিট পর পেনাল্টি হাতছাড়া করেন মেসি।