মেসি, না নেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং ক্যারিয়ারে কত বিচিত্র প্রশ্নের মুখোমুখি হয়েছেন ব্রেন্ডন রজার্স। কিন্তু চ্যাম্পিয়নস লিগে গতকাল হয়ে যাওয়া বার্সেলোনার ম্যাচের আগে যে প্রশ্ন শুনেছেন, সেটি সেল্টিক কোচের কল্পনায়ও আসার কথা নয়। এক স্প্যানিশ সাংবাদিক রজার্সকে জিজ্ঞেস করেন, ‘কোনটা বেশি বিশ্বাসযোগ্য? লিওনেল মেসির এলিয়েন হওয়া, নাকি লখ নেস দানবের অস্তিত্ব?’ বার্সেলোনা ফরোয়ার্ডকে অনেকেই মজা করে বলেন অন্যগ্রহের ফুটবলার। কেউ কেউ নাকি আবার সত্যি সেটা বিশ্বাসও করেন। লখ নেস, সংক্ষেপে নেসির ব্যাপারটিও তেমনই। সাধারণ ধারণা, স্কটল্যান্ড এবং এর আশপাশের দেশগুলোর জলাশয়ে দানবীয় প্রাণীটি দেখা যায়। যদিও বিজ্ঞানীদের দাবি, এমন কিছুর অস্তিত্ব নেই। এ নিয়েই স্প্যানিশ সাংবাদিক প্রশ্ন করেন রজার্সকে। যার জবাব সেল্টিক কোচ দিয়েছেন এভাবে, ‘আমার জীবনে মুখোমুখি হওয়া সবচেয়ে হাস্যকর প্রশ্ন এটি।’ রয়টার্স।