মেসি বললেন, নেইমার বিশ্বসেরা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারে মুগ্ধ মেসি। ছবি: রয়টার্স
নেইমারে মুগ্ধ মেসি। ছবি: রয়টার্স

২০১৪ বিশ্বকাপ ফাইনালের আগে নেইমার বলেছিলেন, বিশ্বকাপটা লিওনেল মেসিই জিতুক। এ দুই তারকার সম্পর্ক কতটা উষ্ণ, এ মন্তব্যেই বোঝা যায়। এবার মেসি বললেন, একদিন নেইমারই বিশ্বসেরা হবে। কেবল সুসম্পর্কের কারণেই নয়, ব্রাজিলীয় সেনসেশনের অমিতপ্রতিভা মেসিকে এমন মন্তব্য করতে বাধ্য করেছে।

এ মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুই ফরোয়ার্ডের রসায়নটা জমে উঠেছে দারুণ। ২২ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ড সম্পর্কে আর্জেন্টিনা অধিনায়কের মন্তব্য, ‘এখানে ওর দ্বিতীয় বছর চলছে। মাঠে কিংবা মাঠের বাইরে নেইমারের সঙ্গে আমার দারুণ সম্পর্ক।’ 

নেইমারের শিশুতোষ ভাবভঙ্গি ভীষণ ভালো লাগে মেসির। তবে মাঠে সে শিশুতোষ নয়, ঠিকই পরিপক্ক। মেসি বললেন, ‘সে খুবই সম্ভাবনাময়ী। আমার মতে, নেইমার বিশ্বসেরা হতে পারবে। সে দুর্দান্ত খেলোয়াড়। তার সঙ্গে খেলতে পারাটা ভীষণ আনন্দের।’ সূত্র: গোলডটকম