মেসি-রোনালদোর লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেরই গোল সমান ৬৭টি করে। এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগটা তাই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার। আর ৫টি গোল পেলে দুজনই ছাড়িয়ে যাবেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসকেও। স্পেনের সাবেক স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ ও শালকের হয়ে করেছেন ৭১ গোল। এরপরই মেসি-রোনালদো। মেসি-রোনালদো আরেকটি তালিকায়ও আছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তালিকাটি চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি গোল করার। ম্যাচ ডে ওয়ানে মেসির গোল ৮টি, রোনালদোর ৭টি। একমাত্র ফিলিপো ইনজাগিই প্রথম ম্যাচে এঁদের চেয়ে বেশি গোল করেছেন। ইতালিয়ান স্ট্রাইকার পার্মা, জুভেন্টাস ও এসি মিলানের হয়ে করেছেন ১২ গোল।