মেসি-রোনালদোর সঙ্গে নয়্যার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন সেটা একরকম নিশ্চিতই ছিল। তৃতীয়জন কে হবেন, কৌতূহল ছিল সেটি নিয়েই। ধারণা করা হচ্ছিল, তিনি হবেন বিশ্বকাপজয়ী জার্মানির কেউ। সেটাই হয়েছে, মেসি-রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে তা জানা যাবে ১২ জানুয়ারি। ফিফাডটকম।