মেসি হিগুয়েইনকে কিছুই বলেননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঞ্জালো হিগুয়েইন নাপোলি ছেড়ে বার্সেলোনায় আসছেন কি না এই গুঞ্জনটা সত্য না মিথ্যা, সে আলোচনায় না গিয়ে মেসি গুঞ্জনটা আরও উসকে দেন। মজা করে বলেন, তাঁর জাতীয় দল সতীর্থের সঙ্গে একসঙ্গে খেলতে পারলে সেটা হবে দারুণ। মেসি যা-ই বলুন, হিগুয়েইন উড়িয়েই দিলেন গুঞ্জনটা। বললেন, মেসি তাঁকে কখনোই বার্সায় যেতে প্রভাবিত করেননি। উল্টো মজা করে ইতালির লাগাজেত্তা দেল্লো স্পোর্তকেবলেছেন, ‘আমি বার্সেলোনায় যেতে চাই কি না? আমি সব সময়ই সত্য কথা বলি। তাই বলছি আমি তখন একমাত্র বিশ্বকাপ নিয়েই ভেবেছি এবং তারপর নাপোলিতে ফিরে এসেছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার বিশ্বাস, প্রত্যেক খেলোয়াড়ই তার মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে একসঙ্গে খেলতে চাইবে। তার মানে এই নয় যে, আমি নাপোলি ছাড়তে চেয়েছি। যদি মেসি নাপোলিতে আসে, সেটা হবে দারুণ।’ গোলডটকম।