মেসিই 'জয়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? অন্তহীন বিতর্কে হয়তো দিন-রাত পার হয়ে যেতে পারে। তবে অনেকের অনেক রকম সংশয় থাকলেও ব্রাজিলিয়ান লিগের কোচদের কোনো সংশয় নেই। তাঁদের বেশির ভাগই বেছে নিয়েছেন মেসিকে।
মেসি-রোনালদোর ব্রাজিলিয়ান লিগে খেলার সম্ভাবনাটা কার্যত শূন্য। কিন্তু নিজেদের দলে এই দুজনের কাউকে নেওয়ার সুযোগ থাকলে কাকে নিতেন? এই প্রশ্নটাই করা হয়েছিল ব্রাজিলিয়ান লিগের ২০ জন কোচকে। ১৪ জনই বেছে নিয়েছেন মেসিকে, রোনালদোকে নিয়েছেন ৫ জন। আর স্পোর্টের কোচ ফ্যালকাও দুজনের একজনকেও বেছে নিতে পারেননি। গোলডটকম।