মেসিকে ছাপিয়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের সেরা ফুটবলার কে, লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো—এ নিয়ে বিতর্ক বহমান। কিন্তু আয়ের ক্ষেত্রে সবাইকে ছাপিয়ে রোনালদো। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস-এর সর্বশেষ হিসাব অনুযায়ী মেসির চেয়ে রোনালদোর আয় ১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার বেশি। পর্তুগিজ উইঙ্গারের আয় ৮ কোটি ডলার। মেসির ৬ কোটি ৪৭ লাখ ডলার। ১০ কোটি ৫০ লাখ ডলার নিয়ে সবচেয়ে উপার্জনশীল অ্যাথলেট বক্সার মেওয়েদার। এই তালিকার দুইয়ে রোনালদো। ৭ কোটি ২৩ মিলিয়ন ডলার নিয়ে তিনে বাস্কেটবলের লেব্রন জেমস। তালিকার চারে মেসি। পাঁচে কোবি ব্রায়ান্ট (৬ কোটি ১৫ লাখ ডলার)। মার্কা।