মেসিকে ছাপিয়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো? ইএ স্পোর্টসের ভিডিও গেম ফিফা ১৭ সেই বিতর্ক আরেকবার উসকে দিল। মেসির চেয়ে পয়েন্টের হিসাবে রোনালদোই এগিয়ে, তার মানে ফিফার হিসাবে রোনালদোই বেশি প্রতিভাবান। মেসির পয়েন্ট যখন ৯৩, রোনালদো ৯৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। পেস, শুটিং, ডিফেন্ডিং ও শারীরিক সক্ষমতায় রোনালদো পেছনে ফেলেছেন মেসিকে। মেসি আবার এগিয়ে আছেন পাসিং ও ড্রিবলিংয়ে। সব মিলিয়ে অবশ্য পেছনে পড়ে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
রোনালদোর জন্য এ বছরটা সোনায় মোড়ানোই ছিল। চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর দেশের হয়ে জিতেছেন ইউরোও। সে জন্যই বোধ হয় মেসির চেয়ে একটু এগিয়ে গেলেন। কিন্তু এই দুজনের পর কারা? ৯২ পয়েন্ট নিয়ে তিনে আছেন দুই বার্সা-সতীর্থ নেইমার, লুইস সুয়ারেজ ও বায়ার্নের ম্যানুয়েল নয়্যার। ডিএনএ ইন্ডিয়া।