মেসিকে সিটিতে আনতে আগুয়েরোর 'চেষ্টা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুয়েরোর প্রত্যাশা সিটিতে আসবে বন্ধু মেসি। ফাইল ছবি
আগুয়েরোর প্রত্যাশা সিটিতে আসবে বন্ধু মেসি। ফাইল ছবি

ব্যক্তিগত জীবনে দুজনে ঘনিষ্ঠ বন্ধু। জাতীয় দলে খেলার সময় থাকেন হোটেলের একই কক্ষে। কিন্তু ক্লাব ফুটবলে লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোর দুটি পথ। বন্ধুত্ব ভুলে কখনো কখনো হয়ে যান একে অপরের ‘শত্রু’! তবে ম্যানচেস্টার সিটিতে খেলবে প্রিয় বন্ধু, এমনই ইচ্ছে আগুয়েরোর।
সিটি ফরোয়ার্ড মেসিকে তার দলে ভেড়ানো প্রসঙ্গে বললেন, ‘তাকে এ ব্যাপারে বোঝানো খুব কঠিন। তবুও আমি চেষ্টা করছি। প্রিমিয়ার লিগে সব সেরা খেলোয়াড় এলে সেটা হবে দারুণ।’
সমর্থকদের ভোটে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় হয়েছেন আগুয়েরো। পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে আর্জেন্টিনা ফরোয়ার্ড বললেন, ‘এ পুরস্কারটা আমার জন্য বিশেষ কিছু। কারণ এটি এসেছে সমর্থকদের ভোটে। দর্শক, সতীর্থ ও পুরো ম্যানচেস্টার সিটিকে ধন্যবাদ।’ মার্কা।