উত্তর মেসিডোনিয়া পরীক্ষায় পাস করবেন রোনালদো?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর এবারের পরীক্ষার নাম উত্তর মেসিডোনিয়া। পোর্তোতে বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের চূড়ান্ত প্লে–অফে আজ পর্তুগাল মাঠে নামবে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। জিতলে কাতার বিশ্বকাপের টিকিট পাবেন রোনালদোরা, আর প্লে–অফ ফাইনাল ম্যাচটিতে হারলেই রোনালদোর আর পঞ্চম মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন।
পরাশক্তি ইতালিকে ১–০ গোলে হারিয়ে প্লে–অফের ফাইনালে উঠেছে মেসিডোনিয়া। পর্তুগালকে হারানো সম্ভব বলেও বিশ্বাস করে তারা। আর পর্তুগাল নিজেদের মাঠে প্লে–অফের সেমিফাইনালে তুরস্ককে হারিয়েছে ৩–১ গোলে।
আজ কি মেসিডোনিয়াকেও হারাতে পারবে পর্তুগাল? পঞ্চম বিশ্বকাপ খেলা হবে রোনালদোর? পাঠক, আপনার মতামত জানান ভোটে।