প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি পরিবারকে যেন ভালোবেসে ফেলেছে আদালতের ঝামেলা! লিওনেল মেসি ও তাঁর বাবা হোর্হের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে আগেই। মেসির বড় ভাই মাতিয়াসকেও এবার সাজা দিলেন আদালত। অপরাধটা অবশ্য গত বছরেই করেছিলেন মাতিয়াস। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নিজের গাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাঁকে। খুব বড় কোনো শাস্তি অবশ্য পেতে হয়নি, আগামী এক বছর প্রতি সপ্তাহে রোজারিওর একটা স্কুলে শিশুদের ফুটবল শেখাতে হবে। ৪০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে মাতিয়াসকে, আর যেকোনো ধরনের মাদক ও মদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩৪ বছর বয়সী মাতিয়াস অবশ্য পাঁচ বছর আগেও একবার পুলিশি ঝামেলায় পড়েছিলেন, সেবারও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মেইল অনলাইন।