মেসির আক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্ষেপটা সারা জীবনই পোড়াবে লিওনেল মেসিকে। সারা জীবনের আরাধ্য বিশ্বকাপ ট্রফি জয়ের এত কাছে গিয়েও শেষ পর্যন্ত পাওয়া হয়নি। জার্মানির মারিও গোটশের গোলটা এখনো আর্জেন্টিনাকে তাড়া করে ফেরে। এত দিন ওই ফাইনাল নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মেসি। অবশেষে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌনব্রত ভাঙলেন, স্বীকার করলেন ফাইনালটা এখনো তাঁকে আফসোসে পোড়ায়, ‘আমরাই বেশি সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারার দুঃখ আমাদের জীবনভর তাড়া করে বেড়াবে।’ গোলডটকম।