মেসির আপিলের শুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে লিওনেল মেসি আপিল করেছেন, এটির শুনানিও হয়ে গেছে গতকাল। জুরিখে ফিফার অফিসে হওয়া সেই শুনানিতে আর্জেন্টিনা অধিনায়ক অবশ্য সশরীরে ছিলেন না, অংশ নিয়েছেন ভিডিও কলের মাধ্যমে। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে চার ম্যাচ নিষিদ্ধ করা হয় মেসিকে, যার মধ্যে এক ম্যাচ পেরিয়েও গেছে। শুনানির ফল আসতে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। ইএসপিএন।