মেসির আরেকটি সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর আদালতে এভাবে হাজিরা দিতে হয়েছিল মেসি ও তাঁর বাবাকে। ছবি: এএফপি
গত বছর আদালতে এভাবে হাজিরা দিতে হয়েছিল মেসি ও তাঁর বাবাকে। ছবি: এএফপি

কদিন আগে ধুমধাম করে বিয়ে করেছেন। বিয়ের পর বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তি নবায়ন করেছেন। একের পর এক খুশির খবর যোগ হচ্ছে লিওনেল মেসির জীবনে। আর্জেন্টাইন বার্সা তারকা আরেকটি সুখবর পেলেন আজ শুক্রবার। কর ফাঁকি মামলায় যে ২১ মাসের কারাদণ্ড পেয়েছিলেন, সেটির বদলে মেসি ও তাঁর বাবাকে জরিমানার শাস্তি দিয়েছেন বার্সেলোনার আদালত।

কারাদণ্ডের বদলে মেসি যে জরিমানার শাস্তি পেতে যাচ্ছেন, তা শোনা গিয়েছিল আগেই। আদালতের সেই রায় জানা গেছে আজ। কর ফাঁকির মামলায় মেসিকে গুনতে হবে ২ লাখ ৫২ হাজার ইউরো আর তাঁর বাবাকে ১ লাখ ৮০ হাজার ইউরো। কর ফাঁকির মামলায় ৩০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ২১ মাস শাস্তি পেলেও স্পেনের আইন অনুযায়ী ২৪ মাসের কম হওয়ায় তাঁকে জেলে যেতে হতো না। তবুও মেসি চেয়েছেন জেলের শাস্তি এড়াতে। শেষ পর্যন্ত শাস্তিটা টাকার অঙ্কে গড়ানো তাঁর জন্য নিশ্চয়ই স্বস্তির। সূত্র: এএফপি