মেসির কিডনিতে পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম ভেঙেছিল সকালে। সেই ব্যথা পরে এতটাই বাড়ল, আর নামতেই পারলেন না মাঠে। ক্লাব বিশ্বকাপে গুয়াংজু এভারগ্রান্ডের সঙ্গে কাল বার্সেলোনার জয়টাও দর্শক হয়ে দেখতে হলো লিওনেল মেসিকে।
বার্সেলোনা ওয়েবসাইটে জানানো হয়েছে, মেসি ‘রেনাল কলিক’ বা কিডনিতে পাথরজনিত সমস্যায় আক্রান্ত। তবে এটি তেমন গুরুতর নয়। এর আগে বার্সার সাবেক স্ট্রাইকার ডেভিড ভিয়ারও হয়েছিল এ সমস্যা। সেরে উঠতে সময় নেননি ভিয়া। মেসির ক্ষেত্রেও সময়টা বেশি লাগার কথা নয়। তবে আগামী পরশুর ফাইনালের আগে ফিট হয়ে উঠতে পারবেন কি না সেটি পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। এএফপি।