মেসির গোলে চ্যাম্পিয়ন বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ হাতে রেখেই লা লিগা জিতে নিল বার্সেলোনা। কাল লিওনেল মেসির একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্রতিশোধও নিল কাতালান ক্লাবটি। ঠিক এক বছর আগে ন্যু ক্যাম্পে শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সার সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো। এবার বার্সেলোনা লিগ জয়ের উৎসব করল অ্যাটলেটিকোর মাঠেই। ৬৫ মিনিটে এবারের লিগে নিজের ৪১তম গোলটি করেন মেসি। গতকালের এই জয়ে ২৩ বারের লিগ চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট হলো ৩৭ ম্যাচে ৯৩। ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি হ্যাটট্রিকে এসপানিওলকে ৪-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৯। রয়টার্স।