মেসির চুলের যত ছাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির চুলের যত ছাঁট!
মেসির চুলের যত ছাঁট!

চোখ নাকি মনের কথা বলে! তবে ফুটবলারদের কথা বলার মাধ্যমটাযে চোখ নয়, চুল! চুলের ছাট দিয়েই প্রকাশ পায় ফুটবলারদের অভিরুচি,  স্টাইল আর ব্যাক্তিত্বের ধাঁচ। আর যদি সে হয় এই মর্ত্যের সেরা ফুটবলার,  তাঁর চুলের ছাট তো রীতিমতো চায়ের কাপে ঝড় তোলার মতো  ব্যাপার!

দিন দিন ছোট হতে থাকা লিওনেল মেসির বাহারি চুল এবার সেজেছে এক অদ্ভুত সাজে। সাধের চুলকে খুব বেশিবার নাপিতের খুরের পরীক্ষা নীরিক্ষার বিষয়ে পরিণত হতে দেননি এই ফুটবল জাদুকর। তবে শেষ পর্যন্তগত্বাঁধা ধাঁচ ভেঙে এবার চুলের ছাটে এনেছেন বৈচির্ত্য। চলুন তাই দেখে আসা যাক ধাপে ধাপে লিওনেল মেসির কেশ-বিবর্তন!