প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের ক্ষত অনেক দিনই বয়ে বেড়াতে হবে লিওনেল মেসিকে। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ খুব দ্রুতই পেয়ে গিয়েছিলেন মেসি, জার্মানির সঙ্গে কালই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ‘পেয়ে গিয়েছিলেন’ বলতে হচ্ছে, কারণ ম্যাচটা খুব সম্ভবত খেলা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের। কুঁচকির চোটে এই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হতে পারে তঁাকে। অবাক হতে পারেন এই ভেবে, পরশুই তো ভিয়ারিয়ালের সঙ্গে পুরো ৯০ মিনিট খেললেন মেসি! আসলে চোট নিয়েই খেলেছিলেন। ম্যাচের পরই বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে মেসির চোটের কথা। ইএসপিএন।