মেসির ছবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তিয়াগো গারসেস রাগ করতেই পারেন। মজা করার জন্য ছবির কি আকাল পড়েছে যে তাঁর জীবনের সেরা ছবিটি নিয়েই এভাবে মিম বানানো হলো? সেরা ছবি বলতে, গত বুধবার বার্সেলোনা-পিএসজি ম্যাচের শেষে লিওনেল মেসির ওই ছবি। পিএসজির বিপক্ষে ৬-১ গোলে জেতা সেই ম্যাচে সার্জি রবার্তো বার্সেলোনার শেষ গোলটি করতেই গোলপোস্টে পেছনে চলে যান মেসি, বিজ্ঞাপনী হোর্ডের ওপর দাঁড়িয়ে উদ্যাপন শুরু করেন। সেই মুহূর্তেরই একটি ছবি ফেসবুক-টুইটারে ছড়িয়ে পড়ে, যেটিকে গারসেস নিজেই বলেছেন, তাঁর জীবনের সেরা ছবি। সেটিকে ঘিরেই এখন হাস্যকৌতুক শুরু হয়েছে। পিএসজির বিপক্ষে বার্সা রেফারির সাহায্য পেয়েছে, এমন ইঙ্গিত করে একজন ছবিটিতে মেসির জায়গায় বসিয়ে দিয়েছে ওই ম্যাচের রেফারি ডেনিস আয়তেকিনের ছবি। এ ছবিটিও ফেসবুক-টুইটারে কম ছড়াচ্ছে না! মার্কা।