মেসির জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার খেলা চলছে। চিলির মোটেল ফ্যান্টাসিয়ায় তিল ধারণের ঠাঁই নেই। সবাই অপেক্ষা করে আছেন, কখন লিওনেল মেসি গোল করবেন! মেসির গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ল সবাই। কিন্তু কোপা আমেরিকা চলছে চিলিতে। বিদেশবিভুঁইয়ে ভিদাল বা সানচেজের গোল না চেয়ে সবাই কায়মনোবাক্যে মেসির গোল চাইছেন কেন? মজাটা এখানেই। মোটেল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মেসির গোলের পর মোটেলের সব অতিথিকে বিনা মূল্যে বিয়ার খাওয়ানো হবে। এখন পর্যন্ত একবার সেই সৌভাগ্য হয়েছে, কোপায় দুই ম্যাচে মেসি পেয়েছেন একটি গোল। তবে সামনের ম্যাচেই সংখ্যাটা বেড়ে যাওয়া স্বাভাবিক প্রত্যাশা। বিশেষ করে ম্যাচটা যখন অপেক্ষাকৃত দুর্বল জ্যামাইকার সঙ্গে। মোটেল মালিক বড় ঝুঁকিই কিন্তু নিয়েছেন! ইএসপিএন।