মেসির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে যেমন, মাঠের বাইরেও তেমনই। মেসি-নেইমার-সুয়ারেজ হরিহর আত্মা। একে অন্যের প্রতি আবেগের প্রকাশে যেন কুণ্ঠা নেই বার্সার ত্রিমূর্তির। সুয়ারেজকেই দেখুন। গত শনিবার লাস পালমাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মেসি আপাতত দুমাসের জন্য মাঠের বাইরে। বন্ধুর খেলতে না পারার যন্ত্রণাটা একটু কমাতেই এগিয়ে এলেন সুয়ারেজ। পরশু মেসিবিহীন দলকে দ্বিতীয়বারের মতো উদ্ধার করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। লেভারকুসেনের বিপক্ষে পিছিয়ে পড়ে ফিরে আসা বার্সেলোনাকে জেতাতে করেছেন দলের দ্বিতীয় গোলটি। সেটি উদ্যাপন করলেন মাঠের বাইরে থাকা প্রিয় বন্ধুকে স্মরণ করেই। দুই হাতের দশ আঙুল উঁচিয়ে ধরে ইঙ্গিত করলেন দলের ‘নাম্বার টেন’-এর দিকে। যেন বললেন, ‘মেসি, এই গোলটি তোমার জন্য।’ এর আগে গত রোববার নিজের গাড়িতে করে চোটগ্রস্ত মেসিকে বার্সার অনুশীলন মাঠে নিয়ে এসেছিলেন সুয়ারেজ। মার্কা।