মেসির পর ক্লাব বদলাচ্ছেন যাঁরা

ক্লাব ভিন্ন হলেও, মেসির লক্ষ্য একইছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি চলে গেলেন পিএসজিতে। তাই বলে কি দলবদলের বাজার থেমে গিয়েছে নাকি? আরও এক বড় দলবদল হতে চলেছে আজকালের মধ্যেই। প্রায় ১০ কোটি ইউরোর বিনিময়ে রোমালু লুকাকুকে ঘরে ফিরিয়ে আনছে চেলসি। লুকাকুকে জায়গা করে দেওয়ার জন্য আবার চেলসি থেকে চলে যাচ্ছেন ট্যামি আব্রাহাম আর মিচি বাতশুয়াইর মতো স্ট্রাইকার। আব্রাহামের জন্য চার কোটি ইউরো পর্যন্ত খরচ করতে আগ্রহী এএস রোমা, ওদিকে বাতশুয়াই পাড়ি জমাতে পারেন তুরস্কে। আব্রাহাম রোমাতে গেলেই রোমা ছাড়বেন বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো। তিনি আবার ইন্টারে লুকাকুর ফেলে যাওয়া ফাঁকা জায়গাটা পূরণ করতেই যাচ্ছেন!

এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?

এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—


সম্ভাব্য যেসব দলবদল হতে পারে


রিয়াল মাদ্রিদ
জাপানি মিডফিল্ডার তাকেফুসা কুবোকে আবারও রিয়াল মায়োর্কায় ধারে পাঠাচ্ছে রিয়াল মাদ্রিদ। ওদিকে আরেক তরুণ মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডও রিয়াল ছাড়ার পথ খুঁজছেন।


বার্সেলোনা
মিডফিল্ডার ইলাইশ মরিবাকে বার্সেলোনা দলে রাখতে চায় না, এ পুরোনো খবর। প্রতিভাবান এই মিডফিল্ডারকে পাওয়ার জন্য ম্যানচেস্টার সিটি, চেলসির মতো অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। সে তালিকার সর্বশেষ নাম, আর বি লাইপজিগ।

আতলেতিকো মাদ্রিদ
দলের আরেকজন স্ট্রাইকার আনার চেষ্টা বহুদিন ধরেই করে যাচ্ছে আতলেতিকো, যাতে লুইস সুয়ারেজের ওপর চাপ কমে। সে লক্ষ্যে ইন্টারের লাওতারো ও উলভারহ্যাম্পটনের রাফা মিরের প্রতি তাঁদের আগ্রহ থাকলেও, ফিওরেন্টিনার সার্বিয়ার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকেও মনে ধরেছে তাঁদের। তবে ফিওরেন্টিনার চাওয়া অনুযায়ী ৭ কোটি ইউরো তাঁরা দিতে রাজি হয় কি না, সেটাই দেখার বিষয়।


লিভারপুল
লিভারপুলের সুইস উইঙ্গার জের্দান শাকিরিকে দলে চায় ফরাসি ক্লাব লিওঁ। কিন্তু লিভারপুলের দাবি অনুযায়ী ১ কোটি ২০ লাখ পাউন্ড দিতে আগ্রহী নয় তাঁরা। ওদিকে লিলের পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেসের জন্য চার কোটি ইউরোর প্রস্তাব পাঠানোর পরিকল্পনা করছে লিভারপুল।

আর্সেনাল
বরুসিয়া মনশেনগ্লাডবাখের সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়াকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে আর্সেনাল, টটেনহাম ও এভারটনের মতো ইংলিশ ক্লাবগুলো। বায়ার্ন মিউনিখের ফরাসি মিডফিল্ডার করেনতাঁ তোলিসোর ব্যাপারেও আগ্রহী আর্সেনাল।


ম্যানচেস্টার ইউনাইটেড
দলে আরেকজন রাইটব্যাক আনার আগ্রহ ম্যানচেস্টার ইউনাইটেডের অনেকদিনের। যে কারণে আতলেতিকোর ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়েরের দিকে নজর দিয়েছিল তাঁরা। কিন্তু আতলেতিকো যা চায়, অত বেশি দিতে রাজি নয় ইউনাইটেড। যে কারণে হয়তো ট্রিপিয়েরকে দলে না-ও আনতে পারে তাঁরা। সে জায়গায় দলে থাকা পর্তুগিজ রাইটব্যাক দিওগো দালোতকে সুযোগ দিতেই আগ্রহী তাঁরা।

ইন্টার মিলান
ইন্টার যেন এখন ভাঙা হাট। আশরাফ হাকিমি চলে গিয়েছেন আগেই, লুকাকুও চেলসিতে যাওয়ার দ্বারপ্রান্তে। লাওতারো মার্তিনেজও টটেনহামে যেতে পারেন এমন খবর শোনা যাচ্ছে। মূল একাদশের খেলোয়াড় চলে গেলেই তো শুধু হবে না, তাঁদের বিকল্পও তো আনা লাগবে। সে লক্ষ্যে বেশ কয়েকজন ফরোয়ার্ডের দিকে নজর দিয়েছে দলটা। লাৎসিওর আর্জেন্টাইন ফরোয়ার্ড হোয়াকিন কোরেয়াকে দলে টানতে পারে ইন্টার, এমনটাই জানিয়েছে এল'ইন্তেরিস্তা। এদিকে ইন্টারের সঙ্গে চুক্তি বাতিল করে পাকাপাকিভাবে কালিয়ারিতে নাম লেখাতে যাচ্ছেন বেলজিয়ান মিডফিল্ডার রাজ্জা নাইঙ্গোলান।


এএস রোমা
স্ট্রাইকারের জন্য নিজের সাবেক ক্লাব চেলসির দিকে হাত বাড়াচ্ছেন জোসে মরিনিও। চেলসির ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহামকে মনে ধরেছে রোমার। রোমার বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো রোমায় যাচ্ছেন, সে অভাব মেটাতে আব্রাহামকে পাকাপাকিভাবে দলে নিয়ে আসছে রোমা। বলা হচ্ছে আব্রাহামের জন্য চার কোটি ইউরো খরচ করতে রাজি হয়েছে রোমা।

বায়ার্ন মিউনিখ
ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিকে কি দলে ফেরাতে চায় বায়ার্ন? এমন খবর কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। রিবেরি নিজেও বায়ার্নে ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছিল। কিন্তু বায়ার্নের সাবেক তারকা ও বর্তমানে প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা অলিভার কান সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, রিবেরিকে দলে ফেরানোর কোনো ইচ্ছে নেই তাঁদের। এদিকে দলটার ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিচ জানিয়েছেন, বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হরলান্ডকে দলে আনা বায়ার্নের জন্য স্বপ্নের মতো ব্যাপার।


পিএসজি
মেসি, রামোস, দোন্নারুম্মা, ভাইনালডম, হাকিমিকে দলে নিয়েই থামতে চাইছে না পিএসজি। রেনেঁর প্রতিভাবান ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকেও দলে চাইছে তাঁরা, এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফুতমের্কাতো। ওদিকে মেসিকে নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে দলে নেওয়ার ব্যাপারে একটু উদাসীন হয়ে পড়েছে পিএসজি।

অন্যান্য
আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর ক্লাবহীন হয়েই আছেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। এবার ফিরতে পারেন জন্মস্থান ব্রাজিলে। ব্রাজিলের আতলেতিকো মিনেইরোতে নাম লেখাতে পারেন তিনি। সাউদাম্পটনের ডেনিশ সেন্টারব্যাক ইয়ানিক ভেস্টারগার্ডকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে লেস্টার সিটি। আর্সেনালের ইংলিশ ডিফেন্ডার রব হোল্ডিংয়ের ব্যাপারেও আগ্রহ আছে তাঁদের। তবে ওদিকে নিউক্যাসলও চায় হোল্ডিংকে।

সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল


লিওনেল মেসি (উইঙ্গার, আর্জেন্টিনা)
বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি


ইয়েন্স পিটার হাউগ (উইঙ্গার, নরওয়ে)
এসি মিলান থেকে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ধার


আরমান্দো ব্রোজা (স্ট্রাইকার, আলবেনিয়া)
চেলসি থেকে সাউদাম্পটন, ধার


অ্যাডাম আর্মস্ট্রং (স্ট্রাইকার, ইংল্যান্ড)
ব্ল্যাকবার্ন রোভার্স থেকে সাউদাম্পটন, ১ কোটি ৫০ লাখ পাউন্ড


মাতিয়াস ভিনিয়া (লেফটব্যাক, উরুগুয়ে)
পালমেইরাস থেকে এএস রোমা, ১ কোটি ১০ লাখ পাউন্ড


এক্সেল তুয়ানজেবে (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যাস্টন ভিলা, ধার


ভিক্তর চুস্ত (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে কাদিস, ধার

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড


দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড


টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার


আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড


জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি


ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি


রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি


ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড


ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড


সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড

জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার


আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার


ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড


লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড


স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি


আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার


জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড


মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি


এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি


আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড


রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড

মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড


সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড


মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড


মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার


উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার


সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি


প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড


কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি


জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি


মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড


ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি


এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড


জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি


কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড

ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড


মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার


জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো


কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড


ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড


লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড


ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার


জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড


এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড


অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড


ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড


কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড


পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি


বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড


রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড

জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার


মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড


বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি


দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড


আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি


রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড


এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড


কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড


হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড


মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি


নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড


জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি


পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড

সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি


টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার


হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি


অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি


ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি


ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড


আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার


জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড


চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড


ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার


লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড


কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার


হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড


বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার


আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্