মেসির পায়ে তলোয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির পায়ে থিয়াগোর আঁকিবুঁকি। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মেসির পায়ে থিয়াগোর আঁকিবুঁকি। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মেসির পা দুটো যেন তলোয়ার। প্রতিপক্ষের কাছে তা-ই। এই তলোয়ার ফালা ফালা করে দেয় তাদের আশা-স্বপ্ন! এ কারণেই কিনা পায়ে তলোয়ারের ট্যাটু করলেন আর্জেন্টিনা অধিনায়ক!
এ মুহূর্তে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন মেসি। অবসরে ট্যাটুর কাজটাও সেরে ফেললেন। ট্যাটুর তলোয়ারের এক পাশে এঁকেছেন ফুটবল, আরেক পাশে তাঁর বিখ্যাত ‘১০’ নম্বর। অবশ্য মেসির এমন ট্যাটু নিয়ে কেউ কেউ সমালোচনাও করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ছবি পোস্ট করেছেন মেসির জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো। ছবিতে আরেকটি আকর্ষণীয় জিনিস রয়েছে। মেসির পায়ে কলম দিয়ে রং করছে ছেলে থিয়াগো। বাবার বাঁ পায়ে লাল কালিতে ইচ্ছেমতো আঁকিবুঁকি করছে থিয়াগো! রোকুজ্জো ছবিটা পোস্ট করে লিখেছেন, ‘পাপির জন্য ট্যাটুর কাজটা শেষ করলাম।’
ছুটি শেষে শুক্রবার স্পেনে ফেরার কথা বার্সেলোনা ফরোয়ার্ডের। রোববার লা লিগায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসির নতুন বছরের ব্যস্ততা। সূত্র: মেইল অনলাইন।