৫০০ গোল! সর্বশেষ এল ক্লাসিকোতে ২ গোল করেই জাদুকরি সংখ্যাটা ছুঁয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগে শুধু একটি ক্লাবের হয়ে ৫০০ বা তার বেশি গোল করেছেন আরও সাতজন। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙতে আরও ১৪৪ গোল করতে হবে মেসিকে। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৪৩ গোল করে যেখানে সবার ওপরে ফুটবল-সম্রাট পেলে। প্রীতি ম্যাচের হিসাব ধরলে অবশ্য সান্তোসের হয়ে পেলের গোল হাজার ছাড়িয়ে যায় (১০৩৩)। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।
এক ক্লাবের হয়ে ৫০০ গোল ক্লাব
৬৪৩ পেলে (ব্রাজিল) সান্তোস, ব্রাজিল
৫৬৬ জার্ড মুলার (জার্মানি) বায়ার্ন মিউনিখ, জার্মানি
৫৪৪ ফার্নান্দো পেইরোতেও (পর্তুগাল) স্পোর্টিং লিসবন, পর্তুগাল
৫৩৪ জোসেফ বাইকান (অস্ট্রিয়া/চেক) স্লাভিয়া প্রাগ, চেকোস্লোভাকিয়া
৫২২ জিমি ম্যাগ্ররি (স্কটল্যান্ড) সেল্টিক, স্কটল্যান্ড
৫১৭ জিমি জোন্স (উ. আয়ারল্যান্ড) গ্লেনাভন, উত্তর আয়ারল্যান্ড
৫০৭ উয়ি সিলার (জার্মানি) হামবুর্গ, জার্মান
৫০০* লিওনেল মেসি (আর্জেন্টিনা) বার্সেলোনা, স্পেন
* বার্সেলোনা-রিয়াল ম্যাচ পর্যন্ত