মেসির মতো হতে চান না লাভেজ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিকে কেবল বন্ধু হিসেবেই দেখেন লাভেজ্জি। ছবি: মার্কা
মেসিকে কেবল বন্ধু হিসেবেই দেখেন লাভেজ্জি। ছবি: মার্কা

সার্জিও আগুয়েরোর মতো এজেকিয়েল লাভেজ্জিও লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু। যখন লাভেজ্জিকে জিজ্ঞেস করা হলো, মেসির মতো মহাতারকা হতে চান কি না, পিএসজি তারকা বিনয়ের সঙ্গেই জানালেন, কোনো ইচ্ছে নেই আর্জেন্টিনা অধিনায়কের মতো হওয়ার!
কেন লাভেজ্জি সেটা চান না? পিএসজি ফরোয়ার্ড বললেন, ‘মানুষ যখন সব সময় আপনার দিকে চোখ রাখবে তখন জীবন আর স্বাভাবিক থাকে না। এ কারণে তার মতো হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। নিজেকে সব সময় আড়াল করে রাখতেই ভালো লাগে।’
মেসিকে কখনোই মহাতারকা হিসেবে দেখেন না লাভেজ্জি। বার্সেলোনা ফরোয়ার্ড তাঁর কাছে কেবলই বন্ধু। এ আর্জেন্টাইন পিএসজি তারকা বললেন, ‘ছোটবেলায় যখন ওর সঙ্গে খেলেছি, তখন তার সম্ভাবনা দেখেছিলাম। তাকে কখনই তাকে বিশ্বের সেরা হিসেবে দেখিনি, দেখেছি কেবল বন্ধু হিসেবে।’ তথ্যসূত্র: মার্কা।

৬