মেসির মুখেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচের ৭৭ মিনিট। বদলি হিসেবে নামার পর একটা থ্রু ধরে বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পেকেও কাটিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি।
গত পরশু বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচের ৭৭ মিনিট। বদলি হিসেবে নামার পর একটা থ্রু ধরে বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পেকেও কাটিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি।

গত পরশু বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচের ৭৭ মিনিট। বদলি হিসেবে নামার পর একটা থ্রু ধরে বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পেকেও কাটিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ততক্ষণে বেজে ওঠে অফসাইডের বাঁশি। মেসি এর পর যেটা করলেন, সেটা আর কেউ মনে না রাখলেও লাম্পে অনেক দিন মনে রাখবেন। দুই পা নয়, তাঁর দুই হাতের ফাঁক দিয়ে যেভাবে মেসি বলটা নিয়ে গেলেন, একজন গোলরক্ষকের জন্য সেটা খুব গর্বের কিছু নয়।
কিন্তু ওই ঘটনাটিকে ‘অপমান’ হিসেবে দেখছে বলিভিয়া। তাদের তারকা খেলোয়াড় জাসমানি কাম্পোস তো ম্যাচ শেষে ক্ষোভই উগরে দিলেন, ‘সে আসলে আমাদের সঙ্গে তামাশা করতে নেমেছিল। ওর মতো একজন খেলোয়াড়ের এ রকম করা মোটেই উচিত হয়নি। সে শুধু শুধু আমাদের সতীর্থদের নিয়ে রসিকতা করেছে।’
কাম্পোসের অভিযোগ শুধু এতেই সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, মাঠে একটা সংঘর্ষের সময় মেসি তাঁকে অশ্রাব্য কিছু বলেছিলেন, ‘ব্যাপারটা ঘটেছিল খুব দ্রুত। আমি ওকে ট্যাকল করেছিলাম, এর পরেই দুজনের মধ্যে ঠোকাঠুকি হলো। এর পর সে যেটা বলল, সেটা আমার একদমই পছন্দ হয়নি।’ কিন্তু মেসি আসলে ঠিক কী বলেছিলেন? কাম্পোস সেটা প্রকাশ করেননি, ‘খুবই কুৎসিত একটা কথা। এটা আমি কাউকে বলব না।’ গোলডটকম।