মেসির ‘শত্রু’কে সরানোর পথে এক ধাপ এগিয়েছে বার্সা

মেসি হয়তো চলে যাবেন। তাঁর সঙ্গে সেলফি আর তোলা হবে কি না, কে জানে! আপাতত তাঁর ম্যুরালই সই।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, যেও না!

বার্সেলোনায় কান পাতলে এই আওয়াজটাই শোনা যাবে এখন। বার্সেলোনা ছাড়ার সব প্রস্তুতিই যেন সেরে রেখেছেন লিওনেল মেসি। ক্লাবকে নিজের ইচ্ছার কথা জানিয়েও দিয়েছেন। বার্সেলোনা বাধা হয়ে দাঁড়াতে চাইছে বটে। ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে কে-ই বা ক্লাব ছেড়ে যেতে দেখতে চায়?

এখন পর্যন্ত ১৬ হাজার ৫২০টি স্বাক্ষর সংগ্রহ করা হয়ে গেছে। এই স্বাক্ষরের প্রভাব? বার্সেলোনার আগামী সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল ২০২১ সালের মার্চে, এই স্বাক্ষরে শুরু প্রক্রিয়ায় সেটি এগিয়ে আনা সম্ভব হবে।

কিন্তু বোর্ডের সঙ্গে মেসির সম্পর্কটা তিক্ততায় পৌঁছেছে। বার্সেলোনার এই বোর্ড গত কয়েক বছরে যেভাবে ক্লাবের সাফল্যের সম্ভাবনাকেও নিচে টেনে নামিয়েছেন, মেসি সেখানে আর আশা দেখেন না। সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব ছাড়ার। মেসিকে রাখার পাশাপাশি তাই এই বোর্ডকে সরানোরও চেষ্টা শুরু হয়েছে বার্সেলোনায়। মেসির ‘শত্রু’ এই বোর্ডকে সরানোর প্রক্রিয়ায় একটা বড় ধাপও এগিয়ে গেছে বার্সেলোনার কয়েকজন।

ভিক্তর ফন্ত, জর্দি ফার, লুইস ফার্নান্দেসসহ বার্সার আগামী সভাপতি নির্বাচনে সম্ভাব্য কয়েকজন প্রার্থী বার্তোমেউ ও তাঁর বোর্ডকে সরাতে গণস্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছিলেন। বার্সেলোনার আনুষ্ঠানিক সদস্য বা ‘সোশিও’দের মধ্যে ১৬ হাজার স্বাক্ষরের দরকার ছিল, সেটিও আনতে হতো ১৭ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু করোনাভাইরাসের কারণে মানুষ যখন নিজেকে যতটা সম্ভব গৃহবন্দী করে রেখেছে, সেখানে এত অল্প সময়ে এত স্বাক্ষর সংগ্রহ করা কতটা সহজ হবে, তা নিয়ে সংশয় ছিল।

কিন্তু মেসি ক্লাব ছাড়ার ইচ্ছা জানিয়েছেন, সময়টা যে অন্যরকম। এমন সময়ে স্বাক্ষর পেতে আর দেরি হলো না। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ হাজার ৫২০টি স্বাক্ষর সংগ্রহ করা হয়ে গেছে। এই স্বাক্ষরের প্রভাব? বার্সেলোনার আগামী সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল ২০২১ সালের মার্চে, এই স্বাক্ষরে শুরু প্রক্রিয়ায় সেটি এগিয়ে আনা সম্ভব হবে।

তাতে মেসিকেও ধরে রাখার পথ খুলবে বার্সেলোনার সামনে, তা অবশ্য বলা যাচ্ছে না। মেসি যে ঠিক করেই রেখেছেন, বার্সেলোনায় তাঁর চক্র পূর্ণ হয়েছে। সময় হয়েছে বিদায়ের। তাতে সভাপতি বার্তোমেউ থাকুন আর না-ই থাকুন।