মেসির সারা জীবনের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারাকানায় ফাইনালের পর বিমর্ষ মেসি। ছবি: এএফপি
মারাকানায় ফাইনালের পর বিমর্ষ মেসি। ছবি: এএফপি

২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কেবল নিজেদের ভুলে শিরোপার এত কাছে এসেও সেটা ছোঁয়া হয়নি লিওনেল মেসিদের। অতিরিক্ত সময়ে মারিও গোটশের ওই একটা গোলেই স্বপ্নের সলীল সমাধি হয়েছে আর্জেন্টাইনদের। মেসি বললেন, এ দুঃখ বয়ে বেড়াতে হবে আজীবন।
মারাকানার সেই ফাইনালে জার্মানি যতটা সুযোগ পেয়েছিল, তার চেয়ে ঢের বেশি পেয়েছিল আর্জেন্টিনা। মেসির একটি শট অল্পের জন্য বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে। গঞ্জালো হিগুয়েইন-রদ্রিগো প্যালাসিও জার্মান গোলরক্ষক নয়্যারকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি সুযোগ। সহজ এ সুযোগগুলো হাতছাড়ার দুঃখ কোথায় রাখবেন মেসি?
সম্প্রতি ফিফাকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক বললেন, ‘আমি কী বলতে পারি? খুবই দুঃখের ব্যাপার। ম্যাচটা জিততে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। আমাদেরই ভালো সুযোগ ছিল, এ জন্য সারা জীবন দুঃখ বয়ে বেড়াতে হবে। কিন্তু সেই সুযোগগুলো তো আর কাজে লাগানো যাবে না।’ তথ্যসূত্র: ফিফাডটকম।