মেসির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যটা এখনো খানিকটা দূরে। তবে কাল সেটির দিকে আরেক পা এগোলেন লিওনেল মেসি। গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ড ছুঁতে আর ১২ গোল দরকার মেসির। কাল হংকংয়ের সঙ্গে জোড়া গোল করে মেসির গোল এখন ৪৪, আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুজনের মধ্যে আর কেউ নেই। তিনে হার্নান ক্রেসপো (৩৫) ও চারে ডিয়েগো ম্যারাডোনা (৩৪)। কাল জোড়া গোল করে গঞ্জালো হিগুয়েইন (২৪) উঠে এসেছেন পাঁচে। সেখানে তাঁর সঙ্গী সাবেক স্ট্রাইকার লুইস আরতিম।