মেসির হ্যাটট্রিকে লিগে দ্বিতীয় বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

ব্যালন ডি’অর পুরস্কার পাননি। এ জন্য ভক্তদের মন খারাপ হতে পারে। তবে সেটাতে কিছু প্রলেপ দিলেন লিওনেল মেসি। কারণ রোববার রাতে তার হ্যাটট্রিকে দেপোর্তিভোকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
​লা লিগার এই ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টাইন তারকা এগিয়ে নেন বার্সাকে। এর ২৩​ মিনিট পর আবার তার পায়ের জাদুতে গোল। তখন ৩০ তম হ্যাটট্রিক হতে চাই আর মাত্র একটি গোল। খেলার ৬২ মিনিটে সেটিরও দেখা পান নেইমারের এগিয়ে দেওয়া একটি বলে। অপর গোলটি আত্মঘাতি।
লা লিগায় মেসির এটি ২২ তম হ্যাটট্রিক। লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ২৩ টি। লিগে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৪৪ পয়েন্ট নিয়ে দুয়ে বার্সেলোনা।
এদিকে কোপা ডেলরেতে ব্যর্থতার দুদিন পরই স্বরূপে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার লা লিগায় পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে জ্বলে উঠেছেন গ্যারেথ বেলও। রোনালদো-বেল জাদুতে গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পেয়েছে ৩-০ গোলের জয়। খবর গোলডটকম।