মেসির ৩০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুযোগটা পেয়েছিলেন আগের ম্যাচেই। কিন্তু গত রোববার সেল্টা ভিগোর বিপক্ষে লিওনেল মেসি অপেক্ষাটা বাড়ালেন আলোচিত সেই পেনাল্টি নিয়ে। তবে লা লিগায় ৩০০ গোলের মাইলফলকটা পরের ম্যাচেই ছুঁয়ে ফেললেন বার্সেলোনার ফুটবল জাদুকর। কাল স্পোর্টিং গিজনের বিপক্ষে ২৫ মিনিটেই পেয়ে গেলেন সেই কাঙ্ক্ষিত গোল। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলক ছোঁয়ার ছয় মিনিট পর ৩০১তম গোলটিও পেয়ে যান মেসি। এর আগে ২৭ মিনিটে সমতা এনেছিল গিজন। কিন্তু দলটি শেষ পর্যন্ত হেরেছে ১-৩ গোলে। বার্সার তৃতীয় গোলটি লুইস সুয়ারেজের। এই জয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট হলো বার্সার। সনি সিক্স।