মেসির 'টোপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেল্টা ভিগোর মাঠে কাল খেলতে আসছে বার্সেলোনা। সেই ম্যাচে লিওনেল মেসি নামবেন কি না সেটি পুরোপুরি নিশ্চিত নয়। বার্সা যখন মেসির জন্য প্রার্থনায় বুক বাঁধছে, সেল্টা নিশ্চয়ই তার উল্টোটা চাইবে। শখ করে কে বাঘকে নিজের ডেরায় আপ্যায়ন করতে চায়? সেল্টার ২৭ বছর বয়সী স্ট্রাইকার নলিতো তো দুষ্টুমি করে বলেছেন, এত কষ্ট করে মেসির খেলার দরকার কী! ‘আমার মনে হয় ও আসবে, তবে ও চাইলে দিনটা সমুদ্রসৈকতে কাটাতে পারে’—নলিতো যেন ‘টোপ’ ফেলছেন মেসির জন্য। ‘আচ্ছা, আমি ওর বাবাকে ফোন দিয়ে বলব’—নলিতোর রসবোধ আছে বটে! মেসি না খেলুন সেটা তো আর সরাসরি বলা যায় না, ঘুরিয়ে-পেঁচিয়ে নলিতোর কথা থেকে সেটি বুঝে নিতে কষ্ট হয় না। দেখা যাক, মেসি এই ‘আবদার’ রাখেন কি না! মার্কা।