মেসির 'পুরস্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো বিশ্বকাপ খেলতে পারেনি, ফিফা র্যা ঙ্কিংয়ের ৬৫ নম্বর দল সেটা কবে খেলবে কে জানে! এমন একটা দেশে লিওনেল মেসির আগমনে তো ধুন্ধুমার পড়ে যাওয়ার কথা। গ্যাবনের ফুটবল জগতে এর চেয়ে বড় ঘটনা নিশ্চয়ই খুব একটা ঘটেনি। কিন্তু আফ্রিকার এই দেশের মানুষজনের মধ্যে সে রকম কোনো উচ্ছ্বাসই নেই। কেমন অবিশ্বাস্য শোনাচ্ছে না? মেসিকে আনার যিনি উদ্যোক্তা, তাঁর কারণেই মেসিকে নিয়ে এমন নিরুত্তাপ গ্যাবনের মানুষ। দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গো নতুন একটা স্টেডিয়ামের সঙ্গে নিজের পারিবারিক রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এনেছিলেন মেসিকে। বঙ্গোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক পুরোনো, ইদানীং যা আরও জোরেশোরে উঠছে। দেশটির সংবাদমাধ্যমের দাবি, গ্যাবনে আসার জন্য মেসিকে সাড়ে তিন কোটি ইউরো দিয়েছেন বঙ্গো। যদিও বঙ্গো দাবি করছেন, বার্সেলোনায় দেখা হওয়ার সময় মেসি নাকি তাঁকে গ্যাবনে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন! মেইল অনলাইন।