মেসির 'সুপার' রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ছয়টি ভিন্ন ভিন্ন সুপার কাপে রেকর্ড করলেন।
মেসি ছয়টি ভিন্ন ভিন্ন সুপার কাপে রেকর্ড করলেন।

মৌসুমের শুরুটা দারুণভাবেই হলো বার্সেলোনার। রেকর্ড ১৩তম স্প্যানিশ সুপার কাপ জয়। কাল ফিরতি লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয় এই বার্তা ছড়িয়ে দিল, এবারও স্প্যানিশ ফুটবলে রাজত্বই করতে চায় কাতালান ক্লাবটি। কাল জোড়া গোল করে ম্যাচের নায়ক আরদা তুরান। তবে কোপা আমেরিকার হতাশা একেবারেই ধুয়েমুছে ফেলার ইঙ্গিত মিলছে লিওনেল মেসির খেলাতেও। কাল এক গোল করা মেসি সুপারকাপে আরও একটি রেকর্ড নিজের নামের পাশে লিখিয়েছেন।
তুরানের জন্য ম্যাচটি ছিল বিশেষ কিছু। অনেক আশা করে বার্সা কিনে এনেছিল তাঁকে। বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে​ই। কিন্তু গত মৌসুমের শেষ অর্ধেকটা খেলা তুরান যেন কিছুতেই আস্থার প্রতিদান দিতে পারছিলেন না। গত ইউরোতে তুরস্কের হয়েও এত বাজে খেলেছেন, নিজ​ দেশের সমর্থকেরাই দুয়ো দিয়েছে। প্রাক–মৌসুমেও তুরানকে মনে হচ্ছিল নিজের ছায়া। হয়তো বার্সা বেচেই দিত তাঁকে। কিন্তু সুপার কাপের দুই ম্যাচেই দারুণ খেলেছেন এই মিডফিল্ডার।
মেসিরও ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন। কাল তো সুপার কাপে বেশ কিছু অর্জনের খাতায় নামও লেখালেন। ১২ গোল করা মেসি স্প্যানিশ সুপার কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ছয়টি ভিন্ন ভিন্ন সুপার কাপের আসরে গোল করার একমাত্র কৃতিত্ব তাঁর (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৬)। এর মধ্যে প্রথম চারটি আসরেই টানা গোল করেছেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত। টানা গোল করারও রেকর্ড এটি।
বার্সেলোনাও সুপার কাপে যেন ‘সুপার’। ১৯৮২ সালে চালু হওয়া এই প্রতিযোগিতা এ নিয়ে ১২তম বারের মতো জিতল বার্সা। রিয়াল দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার জিতেছে এটি।
স্প্যানিশ সুপার কাপের জয় নিয়েই শনিবার লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সা। বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় শুরু সেই ম্যাচে প্রতিপক্ষ রিয়াল বেতিস। সুপার কাপের প্রথম লেগে চোটের কারণে লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না আন্দ্রেস ইনিয়েস্তা ও ডিফেন্ডার ​ম্যাথিউ। কাল ফিরতি লেগে চোট পেয়ে ছিটকে গেছেন হাভিয়ের মাসচেরানোও। 

মৌসুমের শুরুতেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা বার্সার।
মৌসুমের শুরুতেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা বার্সার।

বার্সা-সমর্থকদের মন খারাপ করা আরও একটি খবর আছে গত ম্যাচে। এটাই সম্ভবত ছিল ​গোলরক্ষক ক্লদিও ব্রাভোর বার্সার জার্সিতে শেষ ম্যাচ। ব্রাভো ক্লাব ছাড়ছেন। কালও পেনাল্টি ঠেকিয়েছেন। করেছেন আ​রও একটি চোখধাঁধানো সেভ। ব্রাভো ব্রাভো স্লোগান দিয়ে বার্সা–সমর্থকেরা কাল বুঝিয়ে দিয়েছে, চিলির গোলরক্ষককে কতটা মিস করবে তারা।