মেসি–রামোসদের মতো অবস্থা তাঁদেরও

সের্হিও রামোস ও লিওনেল মেসিকে আগামী মৌসুমে এই দুই জার্সিতেই দেখা যাবে?ছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের সঙ্গে অধিনায়ক সের্হিও রামোসের চুক্তি একেবারে শেষের পথে। চুক্তির মেয়াদ বাড়ানো না হলে জুনের পরই ঠিকানা বদলাতে হবে রামোসকে। নতুন চুক্তি নিয়ে রিয়ালের সঙ্গে তাঁর আলোচনাও আটকে গেছে।

বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তিতে টাকার অঙ্ক নিয়ে বনিবনা হচ্ছে না রামোস ও রিয়ালের। আবার কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, টাকার অঙ্ক নিয়ে নয়, ঝামেলাটা চুক্তির সময় নিয়ে। এই জটিলতার মধ্যে সুযোগের অপেক্ষায় আছে পিএসজি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। রামোসের মতো নেতা দলে কে না চায়!

একই অবস্থা লিওনেল মেসিরও। বার্সেলোনায় তাঁরও চুক্তি শেষ ৩০ জুন। তবে মেসি নিজেই চুক্তি নবায়নের বিষয়টি আটকে রেখেছেন। বার্সেলোনা যেকোনো মূল্যে মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে। কিন্তু এই মৌসুমের শুরুতে ক্লাব ছাড়তে চাওয়া মেসি প্রত্যাশিত বেতন এবং ক্লাবের লক্ষ্যের সঙ্গে নিজের লক্ষ্য মিললেই কেবল বার্সায় থাকবেন।

মেসি রামোসের মতো আরও বেশ কজন খেলোয়াড়ের চুক্তি শেষ হচ্ছে এই জুনে। এরপর তাঁদেরকে নিতে দলবদলে আগ্রহী ক্লাবের কোনো খরচ হবে না। তাঁরা কারা? একনজরে দেখে নেওয়া যাক।

সের্হিও আগুয়েরো
ছবি : টুইটার

সের্হিও আগুয়েরো

দেশ: আর্জেন্টিনা

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: ম্যানচেস্টার সিটি

আগ্রহী ক্লাব: বার্সেলোনা

জিয়ানলুইজি দোন্নারুমা

দেশ: ইতালি

পজিশন: গোলকিপার

বর্তমান ক্লাব: এসি মিলান

আগ্রহী ক্লাব: জুভেন্টাস, পিএসজি

বায়ার্ন মিউনিখে আর থাকছেন না ডেভিড আলাবা
ছবি: টুইটার

ডেভিড আলাবা

দেশ: অস্ট্রিয়া

পজিশন: লেফটব্যাক/সেন্টারব্যাক/সেন্ট্রাল মিডফিল্ডার

বর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখ

আগ্রহী ক্লাব: রিয়াল মাদ্রিদ

মেম্ফিস ডিপাই

দেশ: নেদারল্যান্ডস

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: অলিম্পিক লিওঁ

আগ্রহী ক্লাব: বার্সেলোনা

জর্জিনিও ভাইনালডাম।
ছবি : টুইটার

জর্জিনিও ভাইনালডাম

দেশ: নেদারল্যান্ডস

পজিশন: মিডফিল্ডার

বর্তমান ক্লাব: লিভারপুল

আগ্রহী ক্লাব: বার্সেলোনা

হুয়ান মাতা

দেশ: স্পেন

পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার

বর্তমান ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড

আগ্রহী ক্লাব: লাৎসিও, এএস রোমা

মেম্ফিস ডিপাই।
ছবি : রয়টার্স

হাকান চালহানোলু

দেশ: তুরস্ক

পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার

বর্তমান ক্লাব: এসি মিলান

আগ্রহী ক্লাব: আল দুহাইল, জুভেন্টাস

এরিক গার্সিয়া

দেশ: স্পেন

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: ম্যানচেস্টার সিটি

আগ্রহী ক্লাব: বার্সেলোনা

বল দখলের লড়াই রিয়ালের লুকাস ভাসকেজ ও বার্সেলোনার ডি ইয়ংয়ের।
ফাইল ছবি

হেনরিক মিখিতারিয়ান

দেশ: আর্মেনিয়া

পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার

বর্তমান ক্লাব: এএস রোমা

আগ্রহী ক্লাব: এসি মিলান

লুকাস ভাসকেজ

দেশ: স্পেন

পজিশন: রাইটব্যাক/রাইট উইঙ্গার

বর্তমান ক্লাব: রিয়াল মাদ্রিদ

আগ্রহী ক্লাব: এএস রোমা

এরিক গার্সিয়া
ছবি : টুইটার

রাফায়েল সান্তোস বোরে

দেশ: কলম্বিয়া

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: রিভার প্লেট

আগ্রহী ক্লাব: লাৎসিও, ওয়াটফোর্ড

এলসাইদ হুসাই

দেশ: আলবেনিয়া

পজিশন: রাইটব্যাক

বর্তমান ক্লাব: নাপোলি

আগ্রহী ক্লাব: এসি মিলান, লাৎসিও

বায়ার্ন ছাড়ছেন মার্তিনেজও
ছবি: রয়টার্স

নিকোলা মাকসিমোভিচ

দেশ: সার্বিয়া

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: ফিওরেন্তিনা

আগ্রহী ক্লাব: এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড

জেরোম বোয়াটেং

দেশ: জার্মানি

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখ

আগ্রহী ক্লাব: টটেনহাম হটস্পার

জিয়ানলুইজি দোন্নারুম্মা
ছবি : টুইটার

হাভি মার্তিনেজ

দেশ: স্পেন

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখ

আগ্রহী ক্লাব: অ্যাথলেটিক বিলবাও

স্তেভান ইয়োভেতিচ

দেশ: মন্তেনেগ্রো

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: মোনাকো

আগ্রহী ক্লাব: ত্রাবজোনস্পোর

রুই সিলভা

দেশ: পর্তুগাল

পজিশন: গোলকিপার

বর্তমান ক্লাব: গ্রানাদা

আগ্রহী ক্লাব: রিয়াল বেতিস

রায়ান বার্ট্রান্ড

দেশ: ইংল্যান্ড

পজিশন: লেফটব্যাক

বর্তমান ক্লাব: সাউদাম্পটন

আগ্রহী ক্লাব: লেস্টার সিটি

হুয়ান মাতা
ফাইল ছবি

ইয়োশুয়া কিং

দেশ: নরওয়ে

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: এভারটন

আগ্রহী ক্লাব: নরউইচ সিটি, সেল্টিক

ভিনসেন্ট আবু বকর

দেশ: ক্যামেরুন

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: বেসিকতাস

আগ্রহী ক্লাব: ভ্যালেন্সিয়া

ক্রিস্টিয়ান বেনটেকে
ছবি : টুইটার

মামাদু সাখো

দেশ: ফ্রান্স

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: ক্রিস্টাল প্যালেস

আগ্রহী ক্লাব: লাৎসিও

ক্রিস্টিয়ান বেনটেকে

দেশ: বেলজিয়াম

পজিশন: স্ট্রাইকার

বর্তমান ক্লাব: ক্রিস্টাল প্যালেস

আগ্রহী ক্লাব: ফেনেরবাচে

হেনরিক মিখিতারিয়ান
ছবি : টুইটার

দানিলো দা’মব্রোসিও

দেশ: ইতালি

পজিশন: রাইটব্যাক

বর্তমান ক্লাব: ইন্টার মিলান

আগ্রহী ক্লাব: লাৎসিও

পাত্রিক ফন আনহল্ট

দেশ: গ্যালাতাসারাই

পজিশন: লেফটব্যাক

বর্তমান ক্লাব: ক্রিস্টাল প্যালেস

আগ্রহী ক্লাব: গ্যালাতাসারাই

আইসা মান্দি

দেশ: আলজেরিয়া

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: রিয়াল বেতিস

আগ্রহী ক্লাব: ভিয়ারিয়াল

অ্যান্ড্রস টাউনসেন্ড

দেশ: ইংল্যান্ড

পজিশন: উইঙ্গার

বর্তমান ক্লাব: ক্রিস্টাল প্যালেস

আগ্রহী ক্লাব: নিউক্যাসল ইউনাইটেড

জেরোম বোয়াতেং
ছবি : টুইটার

জন লুন্ডস্ট্রাম

দেশ: ইংল্যান্ড

পজিশন: মিডফিল্ডার

বর্তমান ক্লাব: শেফিল্ড ইউনাইটেড

আগ্রহী ক্লাব: নিউক্যাসল ইউনাইটেড

নিকোলাস এনকোলু

দেশ: ক্যামেরুন

পজিশন: সেন্টারব্যাক

বর্তমান ক্লাব: তোরিনো

আগ্রহী ক্লাব: লিডস ইউনাইটেড

টমাস ভাচলিক

দেশ: চেক প্রজাতন্ত্র

পজিশন: গোলকিপার

বর্তমান ক্লাব: সেভিয়া

আগ্রহী ক্লাব: ওয়েস্ট হাম ইউনাইটেড