মেসি-রোনালদোর পর বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে কে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার? উত্তরটা ভাবতে খুব কষ্ট হওয়ার কথা নয়। হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি! এখন বিশ্ব ফুটবলের এই দুই মহাতারকার বেতনই সমান, সপ্তাহে প্রায় চার লাখ ইউরোর কাছাকাছি। তবে তৃতীয় নামটাই বদলে গেল। মেসি-রোনালদোর পর এখন সবচেয়ে বেশি বেতন পান গ্যারেথ বেল। কাল ক্লাবের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদের ওয়েলশ উইঙ্গার, সেখানে বেতন বেড়ে দাঁড়িয়েছে সপ্তাহে ৩ লাখ ৮৪ হাজার ইউরো। কর-টর বাদ দিয়েই এই টাকা পাবেন বেল। বেলের পর আছেন চীনের ক্লাব সাংহাই এসআইপিজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক, সপ্তাহে তাঁর বেতন ৩ লাখ ৫২ হাজার ইউরো। এরপরই আছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় পল পগবা। ইউনাইটেড মিডফিল্ডারের সাপ্তাহিক বেতন ৩ লাখ ২২ হাজার ইউরো। মেইল অনলাইন।