মোমের নয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিনের মাদাম তুসো জাদুঘরে গেলেই আপনাকে স্বাগত জানাবেন অলিভার কান, ইয়ুর্গেন ক্লিন্সমান, মেসুত ওজিলরা। তাঁদের সঙ্গে জাদুঘরের বাসিন্দা হতে যাচ্ছেন ম্যানুয়েল নয়্যারও। রক্ত-মাংসের নয়্যার যে নন, সেটা তো অনুমিতই। বার্লিনের জাদুঘরে কান-ক্লিন্সমান-ওজিলদের মতো নয়্যারেরও মোমের মূর্তি বানানো হবে। বায়ার্ন মিউনিখ ও জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষককে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। নয়্যারের একারই কেন, জার্মানির বিশ্বকাপজয়ী দলের বাকি খেলোয়াড়দের কেন নয়? জাদুঘরের পরিচালক সান্দ্রা স্মালজ্রাইড বলছেন, ‘বিশ্বকাপের পর থেকে অধিকাংশ পর্যটকই ওর জন্য অনুরোধ করছে।’ আরেকটা কারণের কথাও বলেছেন তিনি, ‘প্রতি খেলোয়াড়ের জন্য দুই লাখ ইউরো, এটা সম্ভব নয়।’ এএফপি।