মোহনবাগান আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট মাঠে নামার আগেই দল নিয়ে সমস্যায় পড়ল আয়োজক চট্টগ্রাম আবাহনী। ২১ থেকে ৩১ অক্টোবর আয়োজিত এই টুর্নামেন্টে কলকাতা মোহনবাগান আসছে না বলে জানা গেছে। ২৯ অক্টোবর শুরু সিকিম গভর্নরস কাপে খেলবে দলটি। কলকাতার আরেক পরাশক্তি ইস্টবেঙ্গলের আসাটাও অনিশ্চিত। তবে চট্টগ্রাম আবাহনী জানিয়েছে, মোহনবাগানের না আসার কোনো খবর তাদের কাছে নেই। দুদিন আগেও চট্টগ্রামের টুর্নামেন্টে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছিল তারা। তাই দলটির না আসার খবরে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা একটু বিস্মিত।