মোহামেডানকে বিদায় করল ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্স কাপ লোগো
ইনডিপেনডেন্স কাপ লোগো

গত আট মৌসুম ধরে আবাহনীতে খেলেছেন। বলতে গেলে আবাহনীর ঘরের ছেলেই ছিলেন আউডু ইব্রাহিম। কিন্তু ‘বুড়িয়ে’ যাওয়া ইব্রাহিমের সঙ্গে আবাহনী এবার আর চুক্তি করেনি। ঘানাইয়ান এই ফরোয়ার্ডের ঠিকানা এবার ব্রাদার্স। এই বুড়ো ইব্রাহিমই আজ ব্রাদার্সের হয়ে জ্বলে উঠে হারিয়ে দিলেন মোহামেডানকে। ইব্রাহিম একটি গোল করেছেন, একটি করিয়েছেন। তাঁর সঙ্গে জ্বলে উঠেছেন তরুণ স্ট্রাইকার মান্নাফ রাব্বিও। দুই ফরোয়ার্ডের মেলবন্ধনে মোহামেডানকে ৩-২ গোলে হারাল ব্রাদার্স। গোপীবাগের দলটির জয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মোহামেডান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার—দুই দলই পেয়েছে ৬টি করে পয়েন্ট। 

প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ব্রাদার্স, ৫১ মিনিটে ইব্রাহিমের ক্রসে মান্নাফ রাব্বির হেড এগিয়ে দেয় ব্রাদার্সকে (১-০)। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাব্বি। মোহামেডান ৫৫ মিনিটে ম্যাচে ফেরে তৌহিদুল আলম সবুজের গোলে ২-১। ৬৫ মিনিটে জয়ের স্বপ্ন দেখছিল মোহামেডান বিপলুর গোলে ২-২। কিন্তু দুরূহ কোণ থেকে গোল করে ইব্রাহিম সেই স্বপ্ন ধূসর করে দিয়েছেন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি শেখ জামাল ধানমন্ডি ও চট্টগ্রাম আবাহনী।