মোহামেডানের কোচ জোসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ফুটবল মৌসুমে মোহামেডানের কোচের চেয়ারে দেখা যাবে কাজী জসিমউদ্দিন আহমেদ জোসীকে। তাঁর নিয়োগ কাল চূড়ান্ত করেছে ক্লাব। এর আগে ২০০৫ সালে মোহামেডানের কোচ ছিলেন সাদা-কালোরই সাবেক এই ফুটবলার। সম্প্রতি বাফুফের দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টে জোসীর অধীনে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। সেই আস্থা থেকেই তাঁকে এবার মূল দলের দায়িত্বে ফিরিয়ে আনা।
তবে এ মৌসুমে মোহামেডান গড়ছে সাদামাটা একটা দল। শিরোপার লড়াইয়ে থাকার মতো নয় অবশ্যই। এই দল নিয়ে জোসীর সামনে অপেক্ষা করছে বড় এক পরীক্ষা। সেটা জেনেবুঝেই দায়িত্বটা নিচ্ছেন বলে জানালেন। সমর্থকদের শোনাতে চাইলেন আশার কথাই, ‘মোহামেডান বড় দল। ভালো ফল করতে সব চেষ্টাই করব।’