মোহামেডানের কোচ নইমুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে কোনোরকমে অবনমন ঠেকিয়েছে মোহামেডান। এবার ঘুরে দাঁড়াতে অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিয়ে দলও গড়েছে তারা। কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল আবদুল কাইয়ুম সেন্টুকে, যাঁর অধীনে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্ট ও মাগুরায় খেলেছে মোহামেডান। কিন্তু কাল হঠাৎ বিদেশি কোচ চূড়ান্ত করেছে মোহামেডান। সেই কোচ ঢাকার ফুটবলে অতিপরিচিত মুখ, ভারতের সৈয়দ নইমুদ্দিন।
গত কয়েক মৌসুমের মতো এবারও ব্রাদার্স ইউনিয়নে আসার কথা ছিল ভারতের দ্রোণাচার্য কোচের। ১০ এপ্রিল তাঁর ঢাকায় আসার অপেক্ষায়ও ছিল গোপীবাগের দলটি। কিন্তু এই ফাঁকে মোহামেডানের আমন্ত্রণ পেয়ে নইমুদ্দিন ঘুরে গেছেন। কাল রাতে চূড়ান্ত হয়েছে তাঁর মোহামেডানে যোগদান। ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘নইম ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি শিগগিরই ঢাকায় আসছেন মোহামেডানের দায়িত্ব নিতে।’
নইমুদ্দিন এলে তাঁর সহকারী হিসেবে কাজ করার সুযোগ রাখা হবে সেন্টুর সামনে। জানা গেছে, সহকারী হতে আপত্তি নেই সেন্টুর।