মৌসুম-সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্টে মৌসুমের শুরুতে গেঁগাঁকে হারিয়ে ট্রফি দ্য চ্যাম্পিয়নস জয়। গত এপ্রিলে বাস্তিয়াকে হারিয়ে লিগ কাপে চ্যাম্পিয়ন। প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) এরপর ফ্রেঞ্চ লিগ ওয়ানে হ্যাটট্রিক করার পর পরশু জিতে নিল ফ্রেঞ্চ কাপটাও। পিএসজির আগে অন্য কোনো ফরাসি ক্লাব এক মৌসুমে চারটি শিরোপা জিততে পারেনি। অবশ্য বিশ্বের অন্যান্য প্রান্তে এক মৌসুমে পাঁচ, ছয়—এমনকি সাতটি শিরোপা জয়ের উদাহরণও আছে। উত্তর আয়ারল্যান্ডের ক্লাব লিনফিল্ড দুবার এক মৌসুমে সর্বোচ্চ সাতটি স্বীকৃত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে (১৯২১-২২ ও ১৯৬১-৬২)। মৌসুমে ছয়টি শিরোপা জেতা ক্লাব দুটি—মাল্টার ভ্যালেটা এফসি (২০০০-০১) ও ইংল্যান্ডের আর্সেনাল লেডিস (২০০৬-০৭)। ২০০৯ সালে বার্সেলোনা ৬টি ট্রফি জিতলেও টুর্নামেন্টগুলো ছিল দুই মৌসুমজুড়ে।