প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। কানাডার ৬টি শহরে ছয় গ্রুপে ভাগ হয়ে মেয়েদের ফুটবলের বিশ্বশ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে ২৪ দেশ। ৩০ দিনের টুর্নামেন্ট শেষে আগামী ৫ জুলাই জানা যাবে মেয়েদের ফুটবলের বিশ্বকাপজয়ী দেশের নাম। এশিয়ার ফুটবল শক্তি জাপান এবার খেলছে শিরোপা ধরে রাখতে। ২০১১ সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল হোমারে সাওয়ার দল। ১৯৯১ সালে শুরু হওয়া টুর্নামেন্টে জাপানের মতোই একবার চ্যাম্পিয়ন হয়েছে নরওয়ে (১৯৯৫)। মেয়েদের বিশ্বকাপটা সর্বোচ্চ দুবার করে জিতেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন ১৯৯১ ও ১৯৯৯ সালে এবং জার্মানি ২০০৩ ও ২০০৭ সালে। এই দুটি দল ফাইনালও খেলছে সর্বোচ্চ তিনবার করে।