প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্তা। মেয়েদের ফুটবলের মহাতারকা। ‘স্কার্ট পরা পেলে’ খেতাবটা তো আর এমনি এমনিই জোটেনি এই ব্রাজিলিয়ানের। সেই মার্তাই এখন মেয়েদের বিশ্বকাপ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কানাডায় চলছে মেয়েদের সপ্তম বিশ্বকাপ। সেখানেই গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে মার্তা পেরিয়ে গেলেন জার্মানির ব্রিজিত প্রিঞ্জকে। গোলটি বিশ্বকাপে মার্তার ১৫তম। প্রিঞ্জ তাঁর ১৪তম গোলটি করেছিলেন ২০০৭ চীন বিশ্বকাপে। মার্তার জন্য অবশ্য হুমকি হয়ে আছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামব্যাখ। মার্তার মতোই চতুর্থ বিশ্বকাপ খেলা ওয়ামব্যাখের বিশ্বকাপ গোল ১৩টি।