মেয়েদের সামনে আজ নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। কাল ভারত ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপালকে। তাই আজ নেপালের সঙ্গে ড্র করলেই এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হয়েই বাংলাদেশ উঠবে শেষ চারে। অবশ্য বাংলাদেশের জন্য সমীকরণটা আরও সহজ। নেপালের কাছে ৫-০ গোলে হারলেও সেমিফাইনালে উঠতে সমস্যা হবে না। সে ক্ষেত্রে হতে হবে গ্রুপ রানার্সআপ। তবে নেপালের বিপক্ষে ছয় গোলে হারলেই গোলগড়ে বিদায় নিতে হবে।