প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডো ব্রাজিলের গ্রেমিও ও ক্রুজেইরোর সেমিফাইনালের ম্যাচ তখনো শেষ হয়নি। গ্রেমিও ২-০ গোলে এগিয়ে, ফাইনালে ওঠা তখন সময়ের ব্যাপার। কিন্তু তাদের ডাগআউটে অচেনা তরুণীটি কে? আবার খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই তরুণী গ্রেমিও কোচের সঙ্গে ঢুকে পড়লেন মাঠে। পরে জানা গেল, তিনি আসলে কোচ রেনাতো গাউচোর মেয়ে ক্যারল পোর্তালুপ্পি। হতে পারেন কোচের মেয়ে, তাই বলে চাইলেই ডাগআউট থেকে মাঠে ঢুকে যেতে পারেন না। গ্রেমিওকে এখন ওই ঘটনার জন্য শাস্তি পেতে হচ্ছে। প্রায় ৮ হাজার ডলার জরিমানা দিতে হচ্ছে, কোপা ডো ব্রাজিল ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে খেলার সুযোগও পাচ্ছে না গ্রেমিও।