মোটা বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ওয়েন বড্ড বেরসিক! না হয় একটু মুটিয়ে গেছেন রোনালদো নাজারিও, তাই বলে সেটি মুখের ওপর বলতে হবে! ওয়েন বলেছেন, সেটির কড়া জবাবও পেলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার। দুজনের দেখা হয়েছিল গত শনিবার, সান্তিয়াগো বার্নাব্যুতে। সমর্থকদের সামনে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শনের সময় আগের কিংবদন্তিদেরও সেখানে আনে রিয়াল মাদ্রিদ। গত কয়েক বছরে বেশ মুটিয়ে যাওয়া সাবেক ব্রাজিল স্ট্রাইকারকে নিয়ে মজা করেই টুইট করেন ওয়েন, ‘ভেবেছিলাম আমারই কেবল ওজন বাড়ছে, তবে পুরোনো বন্ধু রোনালদোকে দেখে ভাবনাটা বদলে গেছে।’ কিন্তু রোনালদো এতে মজা পাননি, ‘ওর সঙ্গে আমার এরপর আর কথা হয়নি। তবে জানতাম না আমরা যে পৃথিবীতে আছি, সেখানে এখনো আমার ওজন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’ গোলডটকম।