মোহামেডানকে ছিটকে দিল মেরিনার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার সিক্সের সর্বশেষ ম্যাচে আবাহনীর কাছে হারের পরও কাগজে-কলমে শিরোপা জয়ের ক্ষীণ একটা সম্ভাবনা ছিল মোহামেডানের। কিন্তু কাল মেরিনার্সের কাছে ২-৪ গোলে হারে সেই সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল মোহামেডানের। এই জয়ে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ঊষার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এল মেরিনার্স। আর সমান ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে শিরোপাদৌড় থেকে পুরোপুরি ছিটকে গেল মোহামেডান। আজ আবাহনীর সঙ্গে ঊষার ম্যাচটি তাই শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচটি জিতলে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে ঊষা।
মেরিনার্সের ইশতিয়াক আহমেদ ২টি গোল করেছেন। আশরাফুল ও ওয়াকাস শরীফ করেছেন ১টি করে গোল। মোহামেডানের গোলদাতা তাসওয়ার আব্বাস ও মোহাম্মদ ইমরান।