মোহামেডানকে জিততে দিলেন না জুনাপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের জালে প্রথম গোল দিয়ে ডিগবাজি খেলেন রহমতগঞ্জ স্ট্রাইকার জুনাপিও। ছবি: প্রথম আলো
মোহামেডানের জালে প্রথম গোল দিয়ে ডিগবাজি খেলেন রহমতগঞ্জ স্ট্রাইকার জুনাপিও। ছবি: প্রথম আলো

মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল মোহামেডান। ফেডারেশন কাপেও যেন সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা! বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু সেই গোলটি মোহামেডান শোধ করেছে ৬৩ মিনিটে। মাসুক মিয়া জনির শট প্রথম চেষ্টায় রহমতগঞ্জের গোলরক্ষক আল আমিন ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বলেই সামনে দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরা করেন সমতাসূচক গোল।
৬৭ মিনিটে বক্সের ভেতরে দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরার ব্যাক হিল থেকে শাহেদ ২-১ করে জয়েরই স্বপ্ন দেখাচ্ছিলেন মোহামেডানকে। তবে এই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। এবারো রহমতগঞ্জের নায়ক সেই সিও জুনাপিও। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে সিও জুনাপিওর বাঁ পায়ের জোরালো শটে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ে মোহামেডান। জোড়া গোলের সুবাদে ম্যাচসেরা হয়েছেন জুনাপিওই।